ছবি: সংগৃহীত
সারাদেশ

পটুয়াখালীতে ২২৫২ টি স্থানে অনুষ্ঠিত হবে ঈদের জামাত

নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালীতে ঈদুল আজহায় ২২৫২টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। নামাজের জামাতের মধ্যে ৫১১টি খোলা ঈদ গাহে এবং ১৭৪১টি জামাত জেলার বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

আরও পড়ুন: ঈশ্বরগঞ্জে এসিল্যান্ড কর্তৃক গণপরিবহন ও বাজার মনিটরিং

এছাড়া সৌদি আরবের সাথে মিল রেখে জেলার ২৫ গ্রামে আগাম ঈদ পালনকারী গোষ্টির ১০টি ঈদের জামাত অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

জেলা প্রশাসন,ইসলামিক ফাউন্ডেশন ও জেলা ইমাম পরিষদ সূত্র জানায়, গত দুই বছর করোনার কারণে ঈদের নামাজে সরকারের বিধি নিষেধ ছিলো।

এবার অত্যন্ত উৎসব মুখর পরিবেশে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে জেলায় ২২৫২টি ঈদের জামাত করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক।

শুক্রবার ( ২৯ এপ্রিল ) অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো.হুমায়ুন কবিরের সভাপতিত্বে জেলা প্রশাসক দরবার হলে ঈদের নামাজের জামাত উদযাপন বিষয়ক সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন,পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ,ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক মো.মাহবুবুল আলম,প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স,জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্জ মাওলানা আবু সাঈদ,সাধারন সম্পাদক মাওলানা আবদুল কাদেরসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

সভায় পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ জানান, ঈদের জামাতের ইমামতি নিয়ে পটুয়াখালীতে ইতিপূর্বে কোন গন্ডগোলের কোন খবর পাওয়া যায়নি। এবছরও এটা হাবার কোন সম্ভবনা নেই। জেলার প্রায় ২৫ গ্রামের কয়েক হাজার মুসুল্লি সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে রোজা এবং ঈদ পালন করে। তাদের যাতে কোন রকম সমস্যা না হয় সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে বলে জানান তিনি।

সভায় জেলা প্রশাসক মো.কামাল হোসেন বলেন,পটুয়াখালী পৌর শহরে দুটি মাঝারি মাপের ঈদ গাহ রয়েছে। এ বছর ডিসি স্কয়ার মাঠে অস্থায়ী ঈদ গাহ করে সেখানে নামাজের ব্যবস্থা করা হবে। শহরের পশ্চিম অংশের মানুষজনের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা