ছবি: সংগৃহীত
সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

সান নিউজ ডেস্ক: প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে ঢাকাবাসী। কিন্তু সকাল থেকেই টাঙ্গাইলের মহাসড়‌কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার সড়‌কে তীব্র যানজটের সৃ‌ষ্টি হ‌য়েছে। এ ছাড়া সেতুর ওপর প‌রিবহনের দীর্ঘ সা‌রির সৃষ্টি হ‌য়ে‌ছে।

আরও পড়ুন: এতিম শিশুরা সুযোগ পেলে অবদান রাখবে দেশগঠনে

শ‌নিবার (৩০ এপ্রিল) ভোর থে‌কে ঢাকা বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়‌কের ১৩ কি‌লো‌মিটারজু‌ড়ে থে‌কে থে‌মে যানবাহন চলাচল কর‌ছে‌। এ ছাড়া কোথাও কোথাও যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছে মহাসড়‌কে চলাচলকারী প‌রিবহ‌নের চালক ও যাত্রীরা।

এদিকে ঈ‌দকে কেন্দ্র ক‌রে বঙ্গবন্ধ‌ু সেতু‌তে স‌র্বোচ্চ টোল আদা‌য়ের রেকর্ড সৃষ্টি হ‌য়ে‌ছে।

সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা যায়, গেল ২৪ ঘণ্টায় (শুক্রবার ২৯ এপ্রিল সকাল ৬টা থেকে শ‌নিবার ৩০ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত) বঙ্গবন্ধু সেতু পূর্ব ও প‌শ্চি‌ম মি‌লি‌য়ে ৪২ হাজার ১৯৯ পরিবহ‌ন পারাপার হ‌য়েছে। এতে টোল আদায় হ‌য়ে‌ছে ৩‌ কো‌টি ১৮ লাখ ৮ হাজার টাকা।

এর ম‌ধ্যে সেতু পূর্ব টোল প্লাজায় উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণবঙ্গগামী ২৫ হাজার ৭৮১টি প‌রিবহ‌নের বিপরী‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ১ কো‌টি ৭৭ লাখ ২৯ হাজার ৫০ টাকা এবং প‌শ্চিম থেকে ঢাকাগামী প‌শ্চিম টোল প্লাজায় ১৬ হাজার ৪১৮টি প‌রিবহ‌নের বিপরী‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ১ কো‌টি ৪০ লাখ ৭৮ হাজার ৯৫০ টাকা।

আরও পড়ুন: ঢেউয়ের ধাক্কায় ডুবলো স্পিডবোট

এদিকে মহাসড়‌কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব দুই লে‌নের মহাসড়‌কে যানজট এড়া‌তে ঢাকাগামী প‌রিবহনগু‌লো‌কে বঙ্গবন্ধু‌ সেতু পূর্ব গোল চত্বর থেকে ঘু‌রি‌য়ে ভুঞাপুর তারাকা‌ন্দি সড়কে দি‌কে দেওয়া হচ্ছে। এতে মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ কম‌লেও ভূঞাপুর-বঙ্গবন্ধু‌ সেতু-ভুঞ‌াপুর-এলেঙ্গা আঞ্চ‌লিক সড়‌কে প‌রিবহনের চাপ বে‌ড়ে‌ছে।

মহাসড়‌কের এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান জানান, ঈদকে‌ন্দ্রিক মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ র‌য়ে‌ছে। ধীরগ‌তি‌তে চলাচল কর‌ছে প‌রিবহনগু‌লো।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা