পটুয়াখালী জেলা পুলিশের সচেতনতামুলক কর্মসূচী
সারাদেশ
'হেলমেট পরিধান করুন,  নিরাপদে বাড়ি ফিরুন'

পটুয়াখালী জেলা পুলিশের সচেতনতামূলক কর্মসূচী

নিনা আফরিন ,পটুয়াখালী : সড়ক মহাসড়কে দুর্ঘটনায় ক্ষতির ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালানো নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মসূচী গ্রহন করেছে পটুয়াখালী জেলা পুলিশ।

আরও পড়ুন : দেশের প্রতিটি ঘর আলোকিত করব

বৃহস্পতিবার ( ২১ এপ্রিল) সকালে শহরের চৌরাস্তায় এ কর্মসূচীর উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্।

'হেলমেট পরিধান করুন, নিরাপদে বাড়ি ফিরুন' শ্লোগান নিয়ে পুলিশ ও পথচারীদের অংশগ্রহনে একটি সচেতনতামূলক র‌্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে পুলিশ সুপার বলেন, যারা মোটরসাইকেল চালান বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। হেলমেট পরিধান করলে এই ঝুঁকি অনেকটা হ্রাস পাবে। তাই জেলা পুলিশ এই সচেতনতামূলক কর্মসুচী হাতে নিয়েছে।

আরও পড়ুন : মারিউপোলে বিজয় ঘোষণা

এ কর্মসূচীর আওতায় আগামী তিন দিন যে সকল মোটরসাইকেল আরোহীর হেলমেট নেই তাদের ট্রাফিক বিভাগের পক্ষথেকে স্বল্পমুল্যে হেলমেট সরবরাহ করা হবে। পরবর্তীতে যারা হেলমেট বিহীন রাস্তায় চলাচল করবেন তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হবে।

তিনি আরো বলেন, এখন থেকে কেউ সড়ক মহাসড়কে হেলমেট বিহীন চলাচল করবেন না, মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলবেন না, সড়কের বিদ্যমান আইন মেনে চলবেন তাহলে দুর্ঘটনার ঝুঁকি কমবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসান, পটুয়াখালী প্রেসক্লাব সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল সহ জেলা পুলিশের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : নিউমার্কেটে সংঘর্ষ: নাহিদের পর চলে গেলেন মুরসালিন

হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালানোর জন্য চালকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং হেলমেট বিহীন চালকদের মোটরসাইকেল আটক করে হেলমেট পরিধান নিশ্চিত করানো হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা