সারাদেশ

নাফ নদ থেকে মিয়ানমারের ২ নাগরিক আটক

টেকনাফ প্রতিনিধি: টেকনাফে নাফ নদী দিয়ে আইস ও ইয়াবার চালান নিয়ে প্রবেশের সময় কাঠের নৌকাসহ দুইজন মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি-২।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

তারা হলেন-মিয়ানমারের আকিয়াব মন্ডু থানার নাগাকুরার রইংগ্যাদংয়ের মো. সিরাজ উদ্দিনের ছেলে মো. জুবায়ের আহমদ (২২) এবং মন্ডু হাসসুরাতা ধাওনখালীর মৃত আব্দুল গণির ছেলে মো. রফিক (২৩)।

শনিবার (২ এপ্রিল) ভোররাতে নাফ নদীর জালিয়ার দ্বীপ এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কলেন শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মিয়ানমার থেকে মাদকের চালান আসার সংবাদ পেয়ে আজ শনিবার ভোররাতে বিজিবি টহল দল জালিয়ার দ্বীপে অবস্থান নেয়। কিছুক্ষণ পর মিয়ানমারের শোয়ার দ্বীপ থেকে একটি কাঠের নৌকা নিয়ে শূন্য রেখা অতিক্রম করে জালিয়ার দ্বীপের দিকে আসতে দেখে চ্যালেঞ্জ করে বিজিবি।

মাদক চোরাচালানীরা নৌকা মিয়ানমারের দিকে পালানোর সময় গুলিবর্ষণ ও ধাওয়া করে। এসময় একজন মাদক চোরাকারবারি নাফনদীতে ঝাঁপ দিলেও কাঠের নৌকাসহ দুইজনকে আটক করা হয়।

পরে নৌকার পাটাতনের নিচ থেকে ১ কেজি ৬৯ গ্রাম আইস এবং ৫৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার মাদকের মূল্য ৬ কোটি ৯৭ লাখ টাকা। আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর এবং কাঠের নৌকাটি শুল্ক স্টেশনে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আই...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা