ছবি- সংগৃহিত
সারাদেশ

মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে সৎ মেয়েকে ধর্ষণ মামলায় মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জামালপুর গ্রাম থেকে রবিন মিয়া নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে নিজ বাসায় ধর্ষণের এ ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়।

পুলিশ ও মামলা সূত্র জানায়, ধর্ষণের শিকার কিশোরীর বাবা তার মাকে তালাক দিলে মা রবিন মিয়াকে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় সংসারে মা তার মেয়েকে নিয়ে স্বামীর বাসা জামালপুর গ্রামে থাকেন। বৃহস্পতিবার সকালে কিশোরীর মা বাসায় ছিলেন না। এ সুযোগে রবিন ওই কিশোরীর মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন। পরে কিশোরী ঘটনাটি তার মাকে জানায়।

আরও পড়ুন: বালুর মাঠ থেকে নবজাতকের লাশ উদ্ধার

ঘটনা কাউকে জানালে পরিণতি ভালো হবে না বলে হুমকি দেন রবিন মিয়া। এ ঘটনার ৫দিন পর মঙ্গলবার ভৈরব থানায় মামলা করে ওই কিশোরী। পরে আসামিকে গ্রেফতার করে পুলিশ।

ধর্ষণের শিকার কিশোরীর মা বলেন, ‘আমার স্বামী এমন ঘটনা ঘটাবে আমি কখনো ভাবতে পারেনি। তার হুমকির ভয়ে মামলা করতে পাঁচদিন দেরি হয়েছে। আমি এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মামলার তিন ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা