প্রতীকী ছবি
সারাদেশ

রাজশাহীতে ৮০০ লিটার তেল উদ্ধার

সান নিউজ ডেস্ক: রাজশাহী নগরীর হাদির মোড় এলাকার মুদি দোকানি মো. জুয়েল বিপুল পরিমাণ সয়াবিন তেল বিক্রি না করে লুকিয়ে মজুদ করে রেখেছিলেন। গোপনে খবর পেয়ে তাকে হাতেনাতে আটক করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরও পড়ুন:রোমানিয়ায় পৌঁছেছেন ২৮ নাবিক

রোববার (৬ মার্চ) দুপুরের এই অভিযানে গুদাম থেকে ৮০০ লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করা হয়। এই ঘটনায় ওই দোকানির ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ এ বিষয় নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে শাহাবুদ্দিন স্টোরের (জুয়েলের দোকান) গুদামে অভিযান চালানো হয়। সেখানে ৮০০ লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া গেছে। ওই দোকানি কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালিয়েছেন। এ কারণে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন:তীব্র সংকটে মারিউপোলের বাসিন্দারা

তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করে মামলাটি নিস্পত্তি করা হয়েছে। আগামী দুই দিনের মধ্যে মজুদ করা তেল খোলা বাজারে বিক্রি করবেন বলে ওই দোকানি মুচলেকা দিয়েছেন।

হাসান-আল-মারুফ আরও বলেন, রাজশাহী নগরীতে ভোজ্য তেলের ঘাটতি নেই। পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ মজুদ গড়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। তথ্য পেলেই দ্রুত অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় তথ্য দিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সহায়তার আহ্বান জানান তিনি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা