ছবি- সংগৃহিত
সারাদেশ

ধর্ষণের অভিযোগে হোটেল ব্যবসায়ী গ্রেফতার 

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগে হানিফ হাওলাদার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে মহিপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ভুক্তভোগী নারী হানিফ হাওলাদারের বিরুদ্ধে উপজেলার মহিপুর থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে মহিপুরের হানিফ হাওলাদারের আবাসিক হোটেল সোহান-এ কাজ শুরু করেন ওই নারী। ৬ ফেব্রুয়ারি দুপুরে হানিফ হাওলাদার ওই নারীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করেন। বিষয়টি জানজানি হলে সোমবার রাত ৯টার দিকে তিনি থানায় মামলা করেন।

ভুক্তভোগী নারী বলেন, ‘আমার দুটি সন্তান রয়েছে। পেটের দায়ে ওই হোটেলে কাজ নিয়েছিলাম। হানিফ হাওলাদার আমাকে ধর্ষণ করেছেন। ’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ওই নারী মামলা দায়েরের পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে ভুক্তভোগীকে মেডিক্যাল পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা