সারাদেশ

মুন্সীগঞ্জে নিরাপদ অভিবাসন সংক্রান্ত মতবিনিময় সভা 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে নিরাপদ অভিবাসন সংক্রান্ত সমসাময়িক ইস্যু নিয়ে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সদরের পঞ্চসার ইউনিয়নের দশকানি এলাকায় ওকাপের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ওকাপের পরিচিতি তুলে ধরেন, ওকাপ মুন্সীগঞ্জ মাঠ কর্মকর্তা ইউজিন ম্রং। এ সময় আরও উপস্থিত ছিলেন, ওকাপের প্রজেক্ট অফিসার সালমা আক্তার মনি।

এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি নাদিম হোসাইন, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি মোহাম্মদ ফয়সাল হোসেন, মাহবুব আলম জয়, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন, দৈনিক আমার বিক্রমপুরের চিফ রিপোর্টার শিহাব আহমেদ, দৈনিক রজত রেখার সিনিয়র প্রতিবেদক মো. নাজির হোসেন প্রমুখ।

আরও পড়ুন: বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে দুর্ভোগ

অনুষ্ঠানে আয়োজক ও সাংবাদিকরা স্থানীয় পর্যায়ে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বে-সরকারি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেয়ার দাবি জানান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা