সারাদেশ

উ‌লিপু‌রে ডায়‌রিয়ায় আক্রান্ত হ‌য়ে শিশুর মৃত্যু

কামরুজ্জামান স্বাধীন, উ‌লিপুর (কু‌ড়িগ্রাম): কু‌ড়িগ্রামের উ‌লিপুরে ডায়‌রিয়ায় আক্রান্ত হ‌য়ে মোরসা‌লিন না‌মের আট মা‌সের এক‌ শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার ( ২৭ জানুয়ারি ) দুপুরে উলিপুর হাসপাতা‌লে নি‌য়ে আসার পর মারা যায় শিশু‌টি। শিশু মোরসা‌লিন পার্শ্ববর্তী চিলমারী উপ‌জেলার পা‌টোয়ারী গ্রা‌মের রতন মিয়ার পুত্র।

উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের দা‌য়িত্বরত‌ সি‌নিয়র ষ্টাফ নার্স মাহাবুবা বেগম ব‌লেন, অস‌চেতনার কার‌ণে শিশু‌টির অবস্থা খুবই খারাপ ছিল। হাসপাতা‌লের আনার কিছুক্ষ‌ণের ম‌ধ্যেই মারা যায়।

তি‌নি আ‌রও ব‌লেন, শী‌তের প্রকোপ বে‌ড়ে যাওয়ার শিশুদের ডায়‌রিয়াসহ শীত জ‌নিত রো‌গের প্রকোপ বে‌ড়ে গে‌ছে। হাসপাতা‌লে প্রতি‌দিন ৭ থে‌কে ৮ টি ক‌রে শিশু ভ‌র্তি হ‌চ্ছে। গত এক সপ্তা‌হে প্রায় অর্ধশতা‌ধিক শিশু চি‌কিৎসা নি‌য়ে‌ বা‌ড়ি ফি‌রে গেছে।

আরও পড়ুন: রামেকের করোনা ইউনিটে ১ জনের মৃত্যু

গত দু‌দিন ধ‌রে ডায়‌রিয়ায় আক্রান্ত হ‌য়ে, হাসপাতা‌লে ‌চি‌কিৎসাধীন র‌য়ে‌ছে আড়াই বছরের শিশু মাইশা আক্তার। এসময় শিশু‌টির মা মারুফা বেগম ব‌লেন, হঠাৎ ক‌রে ডায়‌রিয়া, পাতলা পায়খানা ব‌মি দেখা দেয়। প্রাথ‌মিকভা‌বে বা‌ড়ি‌তে চি‌কিৎসা করাই, এ‌তে কাজ না হ‌লে হাসপাতা‌লে নি‌য়ে আ‌সি।

ফ‌কি‌রের হাট এলাকার বা‌সিন্দা বিপ্লব মিয়া ব‌লেন, শীত বে‌ড়ে যাওয়ার কার‌ণে ডায়‌রিয়া ব‌মি দেখা দি‌লে এক বছ‌রের শিশু সন্তান হোসাইন রহমা‌নকে হাসপাতা‌লে নি‌য়ে আ‌সি। ৪-৫‌দিন ধ‌রে চি‌কিৎসা নেয়ার পর এখন কিছুটা সুস্থ্য আ‌ছে।

উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার (আরএমও) ডা. সা‌মিউল ইসলাম বিষ‌য়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

মাদারীপুরে জেলে পরিবারের মাঝে  চাল বিতরন

মা ইলিশ সংক্ষনে মাদারীপুরে অসহায় জেলে পরিবারের মাঝ...

রাকসু হল জিএসের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও শহীদ জিয়া...

কুলাউড়ার প্রথম সাংসদ ব্যারিস্টার মুন্তাকিম আর নেই

মৌলভীবাজারের কুলাউড়ার প্রথম নির্বাচিত সংসদ সদস্য,...

শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ হো...

ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন সালমান খান

ভক্তদের সঙ্গে আরও সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে এবার নিজস্ব ইউটিউব চ্যানেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা