সারাদেশ

হাতিয়ায় ১৪০ মণ জাটকা জব্দ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীর মৌলভীর চর এলাকায় অভিযান চালিয়ে ১৪০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড।

শনিবার (২২ জানুয়ারি) রাতে জব্দকৃত মাছগুলো ২০টি এতিমখানার শিক্ষার্থীসহ সহশ্রাধিক অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়। এর আগে সন্ধ্যার সময় অভিযান চালিয়ে ঢাকার মোকামে নিয়ে যাওয়ার সময় মেঘনা নদী থেকে জব্দ করা হয় এসব জাটকা মাছ।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. ইফতেখারুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মৌলভীর চর এলাকায় অভিযান চালায় বিসিজি স্টেশান কোস্টগার্ড হাতিয়া। অভিযান চালিয়ে মৌলভীর চরের উত্তর পাশে মেঘনা নদী থেকে দুটি ইঞ্জিন চালিত ট্রলারে থাকা ১৪টি ঝুঁড়ি থেকে ১৪০ মণ জাটকা মাছ জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরামর্শ অনুযায়ী এবং মৎস্য অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে জাটকা মাছ গুলো এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়। যার বাজার মুল্য প্রায় ১৭লাখ টাকা।

তিনি আরও বলেন, জব্দকৃত এসব জাটকা মাছ ব্যবসায়ীরা বিক্রির উদ্দেশে ভোলা জেলার মনপুরা উপজেলার হাজিরহাঁট ঘাট থেকে নদী পার হয়ে হাতিয়ার টাংকির ঘাট নিয়ে যাচ্ছিলেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, সত্য নাকি মিথ্যা

ঝালকাঠির রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়...

নরেন্দ্র মোদি ‘পাশবিকতার’ সীমা ছাড়িয়ে গেছেন : ধ্রুব রাঠি

ভারতের উত্তরাখন্ডের আলোচিত অঙ্কিতা ভাণ্ডারি হত্যা মামলার বিচার ও ন্যায়বিচারের...

আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!

সব সময় হাসিমুখে থাকা কিংবা প্রতিটি পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখা সবার পক্...

নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রভাব ঝালকাঠির বাজারে

মা ইলিশের প্রজনন নিরাপদ রাখতে সাগর ও নদ-নদীতে মাছ...

ফরিদপুরে প্রতিমন্ত্রী  শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা