সারাদেশ

কুমার নদীর মাটি বিক্রি, সাড়ে চার লক্ষ টাকা জরিমানা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি জায়গার মাটি উত্তোলন ও বিক্রি করার অভিযোগে মাটি উত্তোলনকারীকে তিন লক্ষ টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া মাটি উত্তোলনে সহযোগিতা করায় অপর তিন ব্যক্তিকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া গ্রামের শরীফ বাড়ির নিকটবর্তী কুমার নদের পাড় থেকে মাটি উত্তোলন করছিলেন একই গ্রামের মোঃ মিজান শরীফ।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম। কুমার নদের মাটি উত্তোলন ও বিক্রয় করার অপরাধে মোঃ মিজান শরীফকে তিন লক্ষ টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড (উভয়দণ্ড) প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ডের অতিরিক্ত আরও পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া একাজে এক্সকেভেটর দিয়ে মাটি তোলা এবং গাড়ি দিয়ে মাটি পরিবহন করার কাজে সহযোগিতা করার অপরাধে তিনজনকে দেড় লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তারা হলেন উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের টুটুল ফকির, পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের মোঃ মতি মোল্যা এবং ফরিদপুর সদর উপজেলার কোতয়ালি থানার মোঃ সাকিব মাতুব্বর। বালু ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর বিধান ভঙ্গ করায় এই জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়।

বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বলেন, মাটি ও বালু খেকোদের পুনরায় সতর্ক করা হলো। পরবর্তীতে অধিকতর কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা