সারাদেশ

ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে ঢাকামুখী বাস ধর্মঘট প্রত্যাহার হয়েছে। এর আগে রোববার (১৬ জানুয়ারি) ভোর থেকেই অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট ঘোষণা করা হয়। যোগাযোগ সচিব নজরুল ইসলামের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও জিলা মোটর মালিক সমিতির যৌথ সংবাদ সম্মেলনে নেতারা প্রত্যাহারের ঘোষণা দেন।

এ সময় জিলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা বলেন, যোগাযোগ সচিবের অনুরোধ ও আশ্বাসের পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কর্তৃক আগামী ২৬ জানুয়ারি এ বিষয়ে আলোচনার তারিখ ধার্য করা হয়েছে। তাই ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হলো। আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। ধর্মঘটে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য গভীর দুঃখ প্রকাশও করেন নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে ময়মনসিংহ চেম্বারের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। পরিবহন নেতৃবৃন্দ জানান, যোগাযোগ সচিবের অনুরোধে এবং ২৬ জানুয়ারি বিভাগীয় কমিশনারের সাথে বৈঠক আহ্বানের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্বান্ত নেয়া হয়েছে।

এসময় সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন, মহাসচিব মাহবুবুর রহমান, সম্পাদক সোমনাথ সাহা, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা