সারাদেশ

লরির ধাক্কায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের বন্দর থানা এলাকায় আরিফুল ইসলাম আরিফ (২৫) নামে এক যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে বন্দর এলাকার সল্টগোলা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম আরিফ (২৫) নগরীর বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা এলাকার মো: ইসলামের ছেলে। তিনি ছাত্রলীগ বন্দর থানা শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

সিএমপি বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহেদুল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা আরিফুল মোটরসাইকেলটি চালিয়ে গোসাইলডাঙ্গার দিকে আসার সময় রাত পৌনে ১১টার দিকে বিপরীতমুখী একটি লরি তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে নিয়েছে।

তিনি আরো জানান, ঘটনার পর লরি চালক পলাতক রয়েছে তবে লরিটি জব্দ করা হয়েছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

কেরানীগঞ্জ মৎস্যজীবীলীগ নেতা আটক

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ শাজাহানকে আটক করে থা...

সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে বাড়ি দখলের চেষ্টা!

দিনাজপুর পৌর শহরের শাহপুর মহিলা ডিগ্রি কলেজ পাড়া এ...

বন্যার প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে ঊর্ধ্বগতি, বিপাকে ক্রেতারা

বন্যা ও অতিবৃষ্টির প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে...

মুন্সীগঞ্জে স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধে হত্যা, চারজন আটক

মুন্সীগঞ্জে এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধের জেরে...

কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ৪ মাসের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ মো. রতন মিয়া (৩৫) নামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা