ছবি প্রতীকী
সারাদেশ

ভাবি হত্যায় দেবরের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: ফেনীর সোনাগাজী উপজেলার চরখোয়াজ গ্রামের সফিউল্লাহর স্ত্রী নুরের নাহারকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা মামলায় দেবর কামাল উদ্দিনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায়ে মামলার অপর আসামি সাহাব উদ্দিন ও সাইফুলকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এছাড়া বাকি দুই নারী আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) এ রায় ঘোষণা করেন ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ।

জানা গেছে, পৈত্রিক সম্পত্তি বন্টন নিয়ে সোনাগাজীর চরছান্দিয়া এলাকার মুন্সিমিয়ার সন্তানদের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে ২০০৫ সালের ২২ ডিসেম্বর রাতে বাড়ির উঠানে কুপিয়ে ও পিটিয়ে সফিউল্লাহর স্ত্রীকে মারাত্মক আহত করা হয়। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ ডিসেম্বর নুরের নাহার মারা যান।

এ ঘটনায় গৃহবধূর স্বামী সফিউল্লাহ বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় তার ভাই কামাল উদ্দিন, সাহাব উদ্দিন, ভাতিজা সাইফুল ইসলাম, ভাবি ফাতেমা আক্তার ও ভাতিজি লাভলী আক্তারকে আসামি করে হত্যা মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আসামি সাহাব উদ্দিন ছাড়া বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা