ছবি সংগৃহীত
সারাদেশ

মাছের মেলা

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: ভোর থেকে বসেছিলো সারি সারি মাছের দোকান। সেখানে সুন্দর করে সাজানো ছিলো কাতল, চিতল, রুই, ব্রিগেড, বাঘাইড়, বোয়ালসহ নানা রকমের মাছ। এক কেজি থেকে শুরু করে ২৫ কেজি ওজনের মাছও কিনতে পেরেছেন ক্রেতারা।

মূলত এটি কোনো মাছের বাজারের চিত্র না। বলছি বগুড়ার শিবগঞ্জের বিভিন্ন স্থানে বসা মাছের মেলার কথা। সনাতন ধর্মাবলম্বীরা উৎসবের পঞ্জিকা অনুসারে বৃহস্পতিবার অগ্রহায়ণের এইদিনে নবান্ন উৎসবে মাছের মেলার আয়োজন করে থাকে। উপজেলাজুড়ে প্রতিটি বাড়িতেই মেয়ে-জামাইসহ স্বজনদের আগে থেকেই দাওয়াত দেওয়া হয়। মেলা থেকে মাছ কিনে তাদের খাওয়ানো হয়।

এ বছর শিবগঞ্জের ওমরপুর, রণবাঘা, নাগরকান্দি, হাটকড়ই, ধুন্দার ও নন্দীগ্রামে মাছের মেলা বসেছে। মেলায় অনেক জেলে, মাছ খামারি, মাছ ব্যবসায়ী তাদের মাছ নিয়ে আসেন। দামও স্বাভাবিক ছিলো। প্রত্যেক বিক্রেতা অন্তত ১০ থেকে ২০ মণ করে মাছ বিক্রি করেছেন।

বিভিন্ন মেলা ঘুরে দেখা যায়, ১৮০ থেকে ৪৫০ টাকা কেজি দরে ব্রিগেড ও সিলভার কার্প মাছ বিক্রি হয়। রুই ও কাতল মাছ বিক্রি হয় ২২০ থেকে ৬৫০ টাকা কেজি দরে। চিতল ও ব্ল্যাডকার্প মাছ ওজনভেদে ৫০০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হয়। এছাড়াও ১২ কেজি ওজনের গজাইড় মাছ ১৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা