ছবি সংগৃহীত
সারাদেশ

মোস্তাকরা এখনো ভেতরে বাইরে সক্রিয়

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, কয়েকদিন আগে অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে। সামনে অনেক বড় পরীক্ষা দিতে হবে। ১৫ আগস্টের কথা মনে পড়ে। পাকিস্তানের সামরিক বাহিনী সেদিন কাউকে মারেনি, মেরেছে মোস্তাক বাহিনী। মোস্তাকরা এখনো ভেতরে বাইরে সক্রিয়।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে বন্দরের নবীগঞ্জের সিএসডি ক্যাম্পাসে খাদ্যগুদামের ভিত্তিপ্রস্তর ও কাজের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, ২১ বার হত্যার চেষ্টা হয়েছে প্রধানমন্ত্রীকে। ২১ আগস্টে গ্রেনেড হামলায় তিনি মারা গেলে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা থাকতো না। আমরা থাকতাম না। আমরা সব সময়ই বলি আপা আছে। সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য কিছু দরজা রাইখেন। সামনে তারাই থাকবে তারাই রক্ত দেবেন। এখন তো গাছের পাতায় পাতায় আওয়ামী লীগ। পরগাছা কখনো কাজে লাগে না। পরগাছারা যেভাবে ঝেঁকে বসছে, তাতে আসল গাছ সামনে আসতে পারে না।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা