সারাদেশ

নোয়াখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা বিএনপি।

রোববার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বসুরহাট বাজারের তাকিয়া রোডে উপজেলা বিএনপির সদস্য সচিবের নিজস্ব কার্যালয়ে দিবসটি পালন করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনের সভাপতিত্বে ও চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য কাজী ইকবাল,আব্দুল হাই,হাফেজ আব্দুল হক শাহজাহান,উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সল,সদস্য সচিব জাহিদুর রহমান রাজন,যুগ্ম-আহ্বায়ক আজিজুল হক রাজু, পৌর যুবদলের সদস্য সচিব মাজহারুল হক তৌহিদ,উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সামছুউদ্দিন হায়দার,উপজেলা ছাত্রদলের সভাপতি আতোয়ার হোসেন পাভেল,সাংগঠনিক সম্পাদক হোসেন মোহাম্মদ এরশাদ, পৌর ছাত্রদলের সভাপতি জাকির হোসেন সুমন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, আজকের এই দিনে স্বাধীনতা রক্ষায় দেশপ্রেমিক সৈনিক ও জনতার ঢলে ঢাকার রাজপথে এক অনন্য বিস্ফোরণে ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। পাল্টে যায় দেশের পটভূমি এবং এ পরিবর্তনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী এক জাতীসত্ত্বা লাভ করে বাংলাদেশ। এ ছাড়া এদিন থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা