ছবি: সংগৃহীত
সারাদেশ

বাঘাবাড়ি বন্দরে ট্রাক ধর্মঘট প্রত্যাহার

সিরাজগঞ্জ প্রতিনিধি: জেলার বাঘাবাড়ি নৌ-বন্দরে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন ট্রাক শ্রমিকরা। ফলে উত্তরাঞ্চলে ১৬ জেলায় সার সরবরাহ শুরু হয়েছে।

বাড়তি ভাড়া পাওয়ার আশ্বাসে শ্রমিকরা শনিবার (৬ নভেম্বর) রাতে ধর্মঘট প্রত্যাহার করে নেন। এরপর থেকেই সার সরবরাহের ট্রাক চলাচল শুরু হয়।

এর আগে, সন্ধ্যার দিকে বাঘাবাড়ি নৌ-বন্দরে শাহজাদপুর উপজেলা প্রশাসনের সঙ্গে বন্দর কর্তৃপক্ষ, ট্রাক মালিক, বন্দোবস্তকারী সংগঠন, ইজারাদার ও পুলিশের উপস্থিতিতে যৌথ সভায় ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়।

বাঘাবাড়ি নৌ-বন্দরের ট্রাক বন্দোবস্তকারী সংগঠনের সভাপতি জালাল উদ্দিন মোল্লা বলেন, প্রশাসনের সঙ্গে যৌথ সভায় প্রতি ৫০ কেজির সারের বস্তায় দুই-তিন টাকা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দূরের জেলাগুলোতে তিন টাকা ও কাছের জেলাগুলোতে ভাড়া দুই টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়। সভার শেষে রাতেই সার লোড করা ট্রাকগুলো ছেড়ে গেছে।

জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) থেকে সারাদেশে পরিবহন ধর্মঘট চলছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

জামায়াতের নির্বাচিত ও বহিষ্কৃত এমপি নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা