সিলিন্ডার
সারাদেশ

মোংলায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

নিজস্ব প্রতিনিধি, মোংলাঃ মোংলা উপজেলার দিগরাজ এলাকায় অবস্থিত বসুন্ধরা এলপিজি গ্যাস ফ্যাক্টরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ছয়টায় এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকদের মধ্যে চার জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এবং বাকি দুই জনকে রাত নয়টায় ঢাকার উদ্দেশ্যে প্রেরণ করা হয়।

দগ্ধ হওয়া ৬ শ্রমিক হলেন- মো. সাইফুল ইসলাম (৩০), মো. তরিকুল ইসলাম (২৮), নুর আলম (২৬), মো. আজিম (৩০), মো. ইমরান (২৯) ও হাসান সিকদার (২৮)।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক খালিদ আঞ্জুম জানান, দগ্ধ ছয় জন শ্রমিকের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হলে তাদের ঢাকায় পাঠানো হয়। বাকি ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় স্পার্কিং থেকে সৃষ্ট আগুনে ৬ জন শ্রমিক দগ্ধ হলে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা