নোয়াখালী
সারাদেশ

নোয়াখালীকাণ্ডে স্বীকারোক্তি ২ জনের 

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালীঃ নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলা মামলার ঘটনায় আরও দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দুই আসামী হলেন-চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল হক মিয়ার ছেলে মোঃ আব্দুর রহিম (৪০) ও ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর টিএনটি কলোনীর মো: মফিজের ছেলে মোঃ আরিফ (২১)।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামিদের জবানবন্দি রেকর্ড করেন।

জেলা পুলিশ সুপার (এসপি) মো: শহীদুল ইসলাম জানান, তাদের একজন জেলার বাণিজ্যিক শহর চৌমুহনীর ব্যাংক রোডে ইসকন মন্দিরে হামলার সময় ইনকনভক্ত প্রান্ত চন্দ্র দাসকে পিটিয়ে আহত করার কথা স্বীকার করেছে। ঘটনার পরদিন মন্দিরের পাশে পুকুর থেকে প্রান্ত দাসের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার জানান, দুই আসামীর মধ্যে আব্দুর রহিম তার জবানবন্দিতে গত ১৫ অক্টোবর চৌমুহনীতে ইসকন মন্দিরসহ অন্যান্য মন্দির ভাংচুর এবং ইসকন মন্দিরে প্রান্ত চন্দ্র দাসকে পিটিয়ে আহত করার কথা স্বীকার করে। পরদিন মন্দিরের পাশের পুকুর থেকে প্রান্ত দাসের লাশ পাওয়া যায় বলে জবানবন্দিতে উলেখ করে সে। এসব জবানবন্দিনে ঘটনায় আরও ২৭ জনের নাম উল্লেখ করেছে আব্দুর রহিম।

এনিয়ে চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা মামলায় বিভিন্ন সময় গ্রেপ্তার হওয়া মোট ৭ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানান এসপি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির ছাতা বিতরণ

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ছাতা বিতরণ করেছেন জেলা ক্রিসেন্ট স...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সেবা মাস’ শুরু

‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’- স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা