সারাদেশ

নাস্তায় ‍সুস্বাদু পটেটো বল

লাইফস্টাইল ডেস্ক: কমবেশি সবার বাসায়ই আলু থাকে। আলু দিয়ে অনেক ধরনের আইটেম আমরা তৈরি করে থাকি। এগুলো খেতে যেমন সুস্বাদু হয়, তেমনই তৈরি করাও অনেক সহজ। আলু দিয়ে আমরা ফ্রেঞ্চ ফ্রাই, চিপস, ওয়েজেস, চপ ইত্যাদি আরও অনেক আইটেম তৈরি করে থাকি। আজকে আমরা আপনাদের আলু দিয়ে খুবই সহজ এবং সুস্বাদু একটি আইটেম পটেটো বল তৈরির পদ্ধতি জানাবো। ক্রিস্পি এই পটেটো বল বড় ছোট সবারই খেতে ভালো লাগবে। চলুন তাহলে পটেটো বল তৈরির পুরো পদ্ধতিটি জেনে নেই।

তৈরি করতে যা লাগবে

১ কাপ ‏সেদ্ধ আলু

১ টেবিল চামচ ‏পেঁয়াজ কুচি

১/২ চা চামচ ‏কাঁচা মরিচ কুচি

১ টেবিল চামচ ‏ধনিয়া পাতা কুচি

১/৪ চা চামচ ‏চিলি ফ্লেক্স

১/৪ চা চামচ ‏গোল মরিচের গুড়া

১/৪ চা চামচ ‏ইটালিয়ান মিক্সড হার্বস

২ টেবিল চামচ ‏কোরানো চিজ

১ চা চামচ বা পরিমাণমতো ‏লবণ

ভাজার জন্য ‏তেল।

যেভাবে তৈরি করবেন

একটি পাত্রে তেল বাদে বাকি সব উপকরণ নিন। এরপর ভালো করে করে চটকে মেখে নিন। প্রয়োজনে সামান্য পানি যোগ করে নিতে পারেন। এরপর এই মিশ্রণ দিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে নিন।

একটি ছোট বাটিতে ২ টেবিল চামচ ময়দা, এক চিমটি লবণ, এক চিমটি মরিচের গুঁড়া ও পানি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিন। অন্য একটি বাটিতে ব্রেডক্রাম্ব নিন। ব্যাটারে চুবিয়ে বলগুলো ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। এভাবে সবগুলো তৈরি করে নিন।

কড়াইতে পরিমাণমতো তেল দিয়ে গরম করে নিন। এরপর পটেটো বলগুলো ভাজুন। চুলার আঁচ মিডিয়াম লো রাখবেন। পটেটো বলগুলো বাদামি রঙ হয়ে এলে নামিয়ে পছন্দের সসের সঙ্গে পরিবেশন করুন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা