ছবি সংগৃহীত
সারাদেশ

সুবর্ণচরে ২৫ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়ন থেকে ২৫ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এর আগে তারা হাতিয়ার ভাসানচর থেকে পালিয়েছিলেন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রশীদ উল্যাহ (২৫), আনোয়ারা (২২), মো. আমিন (৩), মো. সৈয়দ আমিন (১০ মাস), সেফায়েত উল্যাহ (৩০), হাসিনা বেগম (২৬), মো.নয়ন (১২), জান্নাতুল ফেরদৌস (৮), সুমাইয়া (৫), নূর মোহাম্মদ (২০), খালেদা (১৮), মো.ইলিয়াছ (৬ মাস), মো. জোবায়ের (২০), ফাতেমা (১৯), ছাদিয়া (৪), মো.জাবেদ (১), একরাম উল্যাহ (৩০), ফাতেমা (২৫), রহমত (৪), আসমা (২), আশেয়া বেগম (২৫), পারভিন আক্তার (৯), মো. হাসান (৪), উম্মে কুলসুম (২০) ও ফাতেমা খাতুন (৫০)।

জানা গেছে, চট্টগ্রাম ও কক্সবাজারে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বুধবার রাতে নৌকায় উঠলেও বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে মাঝিরা তাদের নোয়াখালীর সুবর্ণচরে নামিয়ে দিয়ে পালিয়ে যান।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান জানান, আটক রোহিঙ্গাদের মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। ভাসানচরের কোস্টগার্ড সদস্যদের মাধ্যমে তাদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। আটকদের মধ্যে ১০ শিশুও রয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা