ছবি সংগৃহীত
সারাদেশ

ওয়াপদা খালে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ওয়াপদা খালের স্রোতে তলিয়ে যাওয়া নির্মাণ শ্রমিক বাবুল হোসেনের (৪৫) মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের পশ্চিম দিঘলী গ্রামের খালে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

বাবুল ময়মনসিংহ জেলার গৌরীপুর গ্রামের সঞ্জু মিয়ার ছেলে।

জানা গেছে, ওয়াপদা খালের ওপর সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নুরজাহান এন্টারপ্রাইজ ওয়াপদা সেতু নির্মাণ কাজটি পেয়েছে। কয়েক মাস ধরেই নতুন সেতু নির্মাণে কাজ করছেন শ্রমিকরা। বুধবার সকালে ফাইলিং কাজ চলছিলো।

এ সময় একটি ছোট ড্রাম খালে পড়ে যায়। ড্রামটি উদ্ধার করতে বাবুল পানিতে নামেন। প্রবল স্রোতে ড্রামটি টেনে আনলেও হাত থেকে ফসকে যায়। ফের ড্রামটি উদ্ধারের জন্য চেষ্টা করতে গেলে তিনি ডুবে গিয়ে স্রোতে হারিয়ে যান। এক সহকর্মী তখন তাকে উদ্ধারের চেষ্টা চালিয়েও পারেননি।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাত ঘণ্টা অভিযান চালিয়েও ওই শ্রমিকের সন্ধান পায়নি। আজ সকালে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূর থেকে বাবুলের মরদেহ উদ্ধার করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা