ছবি সংগৃহীত
সারাদেশ

মধুমতী নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ 

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে মোল্লাহাটের মধুমতি নদীতে শেখ হেলাল উদ্দীন নৌকাবাইচে ভাই ভাই জলপরী চ্যাম্পিয়ন ও দুই ভাই জলপরী রানার্সআপ হয়।

মধুমতী নদীর আস্তাইল থেকে মোল্লাহাট সেতু পর্যন্ত প্রায় তিন কিলোমিটার নদীপথে অনুষ্ঠিত এ নৌকাবাইচে ৭টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলকে ফ্রিজ ও প্রতিযোগিতায় অংশ নেওয়া সব নৌকার মালিককে টেলিভিশন উপহার দেন মোল্লাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল আলম ছানা।

তিনি বলেন, মধুমতি নদীতে মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচের আয়োজন করা হয়। নৌকাবাইচকে কেন্দ্র করে সকাল থেকেই এখানে উৎসবের আমেজ সৃষ্টি হয়। অনেকেই দূর-দূরান্ত থেকে ঐতিহ্যবাহী এ উৎসব উপভোগ করতে এসেছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদ হোসেন, সহকারী কমিশনার ভূমি অনিন্দ মন্ডল, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্ত সহকারী এস এম ওয়ালিদ হোসেন, মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌমেন দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান সজলসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা