ছবি সংগৃহীত
সারাদেশ

পিকআপের ধাক্কায় ছাত্রলীগকর্মী নিহত

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলার দেওয়ানগঞ্জ সড়কের ডেফলা ব্রিজ সংলগ্ন এলাকায় পিকআপের ধাক্কায় কাউসার (২৪) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। এসময় আরও দুই ছাত্রলীগ নেতা আহত হয়েছেন।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাউসার মেলান্দহ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাসুদ মিয়ার ছেলে। অন্যদিকে আহত ওসমান গনি বিজয় পাশা (২৩) মেলান্দহ বণিক সমিতির সভাপতি কিসমত পাশার ছেলে ও মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি এবং জাহিদ হাসান (২৪) বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান হিটলারের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সদস্য।

জানা গেছে, দুপুরে ডেফলা ব্রিজ এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাউসারসহ তিনজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাননিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা