সারাদেশ

নাটোর প্রেস ক্লাবে বাবন সভাপতি, সম্পাদক বাপ্পী 

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে বাসসের ফারাজী আহম্মদ রফিক বাবন সভাপতি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের বাপ্পী লাহিড়ী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেস ক্লাব কার্যালয়ে ৩৯ জনের মধ্যে ৩৮ জন সদস্য ভোট প্রদান করেছেন। পরে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নাটোর কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান।

এছাড়া জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী এবং জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে ফারাজী আহম্মদ রফিক বাবন পেয়েছেন ২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিএম মোস্তফা খোকন পেয়েছেন ৮ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে ইনডিপেনডেন্ট টেলিভিশনের বাপ্পী লাহিড়ী পেয়েছেন ২৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল হাসান পেয়েছেন ১১ ভোট।

নাটোর প্রেস ক্লাবের ১৩ সদস্যের কার্যনির্বাহী পরিষদে স্থানীয় উত্তরবঙ্গ বার্তার দুলাল সরকার ও যুগান্তরের নাটোর প্রতিনিধি শহীদুল হক সরকার সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক পদে আনন্দ টিভির জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে জিটিভির মো. কামরুজ্জামান দেলোয়ার নির্বাচিত হয়েছেন।

এছাড়া, দপ্তর সম্পাদক পদে এসটিভি ও ভোরের ডাকের এমএম আরিফুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক সংগ্রামের রিয়াজুল ইসলাম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে রাজশাহীর স্থানীয় লাল গোলাপের মনজুর-ই-মওলা সাব্বির নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, কার্যনির্বাহী সদস্য পদে এসএ টিভির মোস্তাফিজুর রহমান টুটুল, এশিয়ান টিভির এনামুর রহমান চিনু, ঢাকা ট্রিবিউনের কামাল মৃধা, দীপ্ত টিভির সাহেদুল আলম রোকন নির্বাচিত হয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা