সারাদেশ

নেত্রকোনায় তক্ষকসহ আটক ৬

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন ৩১ এর অভিযানে ১৯ লাখ টাকা মূল্যমানের একটি তক্ষকসহ ছয় জনকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২২ অক্টোবর) রাতে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।

বিবৃতিতে জানানো হয়েছে, রাত এগারোটার দিকে কমলাকান্দার লেংগুড়া ইউনিয়নের লেংগুড়া বিওপির নায়েব সুবেদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল দিচ্ছিলো। নয়নকান্দি এলাকায় দুইটি মোটরসাইকেলে করে কয়েকজনকে গারো পাহাড়ের দিকে যেতে দেখলে বিজিবি’র টহল দল তাদের চ্যালেঞ্জ করে। তাদের উপস্থিতি টের পেয়ে যাত্রীরা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন। তবে বিজিবি সদস্যরা মোটরসাইকেলে থাকা ছয় জনকে ধরে ফেলেন।

আটককৃতরা হলেন- ময়মনসিংহ জেলার ভালুকা থানার ভরাডোবা গ্রামের মাহাবুব আলমের ছেলে দেলোয়ার হোসেন (৩২), নরসিংদী জেলার পলাশ থানার হাসনহাটা গ্রামের আকবর হোসেনের ছেলে মো. সুমন (৩৩), শিলমান্দি গ্রামের রিপন মিয়ার ছেলে মো. হৃদয় (২১), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাঁঠাল রাজাবাড়ী গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে মো. সোহেল (৩৫), নেত্রকোনা জেলার কমলাকান্দা থানার উড়াখাল গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. দেলোয়ার হোসেন (২৫) ও শাহজাহান আলীর ছেলে মো. ইমরান (২১)।

আটকের পর তল্লাশি করে তাদের কাছ থেকে ১৬ ইঞ্চি লম্বা ও ২৬০ গ্রাম ওজনের একটি তক্ষক জব্দ করা হয়। তাদের সঙ্গে থাকা দুইটি মোটরসাইকেলও জব্দ করে বিজিবি।

আটক ছয় ব্যক্তিসহ জব্দ করা মালামাল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানায় বিজিবি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক...

অভিযোগপত্র জমা, শুনানি ১ জুন

ঢাকার পল্লবীর সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ...

হামে শিশুমৃত্যু থামছেই না

দেশে হাম ও উপসর্গে শিশুমৃত্যু থামছেই না। পরিস্থিতি...

অগণতান্ত্রিক ধারার গণতন্ত্র

একটি প্রশ্ন মনে প্রায়শই জাগে, বাঙালি বা বাংলাদেশি...

ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ফরিদপুরের নগরকান্দায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সে...

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছ...

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৭০ প্রবাসী

সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে আটক ১৭০ বাংলাদ...

বিয়ের গুঞ্জন, কঙ্গনা রানাউত বললেন সিনেমার সাজ

বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাউত সম্প্রত...

২০ লাখ টাকায় বিক্রি হলো আলোচিত ‘কালো মানিক’

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়...

অবশেষে বাংলাদেশ বেতারের ‘ড্রেস কোড’ নির্দেশনা বাতিল

বাংলাদেশ বেতার সংবাদ উপস্থাপকদের জন্য জারি করা &ls...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা