ছবি সংগৃহীত
সারাদেশ

পীরগঞ্জে হামলা: রিমান্ডে ৩৭ আসামি

নিজস্ব প্রতিনিধি, রংপুর: রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের মামলায় ৩৭ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে এ আদেশ দেন পীরগঞ্জ আমলি আদালতের বিচারক ফজলে এলাহী খান। ওই সময় পীরগঞ্জ আমলি আদালতে ৩৮ আসামিকে তোলা হয়েছিলো।

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত-ওসি) মাহবুব রহমান আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন জানান। শুনানি শেষে ৩৭ জনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন বিচারক ফজলে এলাহী খান। বাকি এক আসামির বয়সে শিশু হওয়ায় তাকে শিশু আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ১৭ অক্টোবর রাতে ফেসবুকে ইসলামধর্ম অবমাননার অভিযোগ তুলে পীরগঞ্জের বড়করিমপুর মাঝিপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গ্রামটির ১৫ পরিবারের ২১টি বাড়ির সবকিছু আগুনে পুড়ে গেছে।

সব মিলিয়ে অন্তত ৫০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। হামলাকারীরা গরু-ছাগল, অলংকার, নগদ টাকাও নিয়ে গেছেন বলে দাবি ক্ষতিগ্রস্তদের। এ ঘটনায় পীরগঞ্জ থানায় পুলিশের পক্ষ থেকে করা তিনটি মামলায় এ পর্যন্ত ৫৩ জন গ্রেফতার হয়েছেন।

সান নিসউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা