দুর্ঘটনা
সারাদেশ

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় লরিচাপায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন চারজন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সমিতি বাজার এলাকার ঢাকামুখী লাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালপুরের ভাতৃপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে সাজু (২২), একই এলাকার মোতালেব হোসেনের ছেলে মোশাররফ হোসেন (২২) ও যুগারপাড়া এলাকার আবদুল কুদ্দুসের ছেলে জহিরুল ইসলাম (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা সবাই নিজকুঞ্জরা বিসিক শিল্প নগরীতে একটি জুতা কারখানায় কাজ করতেন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য তারা রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছিলেন।

এ সময় ঢাকামুখী লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তিনজনের মরদেহ ও চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মনিরুল ইসলাম ভূঁইয়া তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় লরিতে থাকা নোয়াখালীর মাইজদী সদর এলাকার এনায়েত উল্লাহর ছেলে মহি উদ্দিনকে আটক করা হয়েছে। এছাড়া লরিটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা