ফাইল ফটো
সারাদেশ

লরিচাপায় তিন পথচারীর মৃত্যু

ফেনী প্রতিনিধি: জেলার মুহুরীগঞ্জ বিসিক এলাকায় লরিচাপায় ৩ পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় জানায়, রাতে বিসিক এলাকায় কাজ শেষ করে ক্যাঙ্গারু গ্রুপের ৫ কর্মী হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় চট্টগ্রামের দিক থেকে আসা ঢাকাগামী মালবাহী লরি চারজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যান। এ সময় আরও দুজন আহত হন। বাকিদের হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। লরির চালককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

নিহতরা হলেন- জহিরুল (৪৫), মোশারফ হেসেন (২২) ও সাজু (১৮)। তিনজনের বাড়িই জামালপুরে। তারা বিসিক এলাকায় ক্যাঙ্গারু গ্রুপের কারখানার শ্রমিক।

ফেনীর মহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁডির ইনচার্জ মুনিরুল ইসলাম জানান, লরিটি পুলিশ হেফাজতে রয়েছে। চালককেও আটক করা হয়েছে। আহত শ্রমিককে মিরসরাইয়ের বারইয়ার হাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা