সারাদেশ

গৃহবধূকে ব্লাকমেইল করে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে পূর্বে ধারণকৃত ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে এক গৃহবধূকে (২১) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা (নং-১৮) দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, জেলার সেনবাগ উপজেলার শায়েস্তানগর গ্রামের আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন ওরফে আরিফের (২১) সাথে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক ছিল ওই গৃহবধূর। সম্পর্কের কারণে হোসেন আরিফ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন ও মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করেন।

পরে ভিকটিমের বিয়ের পর মোবাইলে পূর্বে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়ার ভয় দেখিয়ে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে ফের ধর্ষণ করেন। ধর্ষণের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে তার পরিবার থেকে টাকা-নগদ অর্থও হাতিয়ে নেন। পরে এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

জয়ের গন্ধ পেয়েও জিততে পারল না বাংলাদেশ, রুদ্ধশ্বাস ড্রয়ে শেষ লড়াই

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ৯ থেকে ১৩ অক্টোবর চলা একমাত্র টেস্ট শ...

আবারও ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স

শিক্ষাপ্রতিষ্ঠানের বেহাল দশা এবং সরকারি উদাসীনতার বিরুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা