ছবি সংগৃহীত
সারাদেশ

ডোবায় মিললো গৃহবধূর রক্তাক্ত মরদেহ

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার বেরমহল গ্রামের বাড়ির পাশের একটি ডোবা থেকে পারভিন আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে স্বামী তানজিল হাওলাদার পলাতক আছেন।

নিহত পারভিন আক্তার চাঁদপুর সদর উপজেলার কল্যাণদি এলাকার জিন্নাত আলী মোল্লার মেয়ে। তার স্বামী তানজিল হাওলাদার ঝালকাঠি সদর উপজেলার বেরমহল গ্রামের মৃত আবু হানিফের ছেলে।

জানা গেছে, তানজিল হাওলাদার ও পারভিন আক্তারের ১৮ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। গত এক বছর ধরে স্বামী ও শাশুড়ির সঙ্গে বিরোধ চলছিলো তার। এর জেরে একমাস আগে সন্তানকে নিয়ে ঢাকায় চলে যান পারভিন আক্তার। কিছুদিন আগে তিনি জানতে পারেন যে তার স্বামী তাকে খোলা তালাক দিয়েছেন। এর সত্যতা যাচাই করতে মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে ঝালকাঠি যান তিনি। সেখানে স্বামীর বাড়ির পাশের একটি ঘরে ওঠেন তিনি। রাত ১১টার দিকে একটি ফোন পেয়ে বাইরে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে বুধবার সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা