সারাদেশ

নকল ইলেকট্রনিক্স পণ্য উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর থেকে ব্র্যান্ড কোম্পানি সুপার স্টার গ্রুপের নকল ইলেকট্রনিক্স পণ্য উদ্ধার করছে প্রশাসন। মঙ্গলবার (১২ অক্টোরব) দুপুরে শহরের শেরে বাংলা সড়কের তালুকদার ইলেকট্রিক দোকান থেকে এসব উদ্ধার করা হয়।

সুপার স্টারের স্থানীয় পরিবেশক জানান, দীর্ঘদিন থেকে ওই ব্র্যান্ডের ইলেকট্রনিক্স সাসমগ্রী শহরের বেশ কিছু দোকানে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বিষয়টি জানালে কোম্পানীর পক্ষ থেকে সৈয়দপুর থানায় একটি অভিযোগ দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে ওই দিন পুলিশ ও কোম্পানির প্রতিনিধিরা শহরের বিভিন্ন ইলেকট্রিক দোকানে অভিযান চালান।

সুপার স্টার গ্রুপের সহকারি মহাব্যবস্থাপক জামাল হোসেন বলেন, সৈয়দপুরে উপজেলা বাজারের কিছু ইলেকট্রিক দোকানে আমাদের পণ্য নকল করে বিক্রি করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়। এ সময় তালুকদার ইলেকট্রি দোকান থেকে সুইজ, সকেটসহ কিছু নকল পণ্য উদ্ধার হয়। তবে ওই দোকানের মালিক তালুকদার মোহাম্মদ তারিক আজিজকে এসব নকল পণ্য বিক্রি না করার জন্য সতর্ক করে ছেড়ে দেয়া হয় বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

যুক্তরাষ্ট্রের অভিযানের পর পাল্টা হামলার দাবি ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানে যুক্তরাষ্ট্রের স...

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসির দল

বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে সেমিফাইনালের টিক...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা