ছবি সংগৃহীত
সারাদেশ

পৌর নির্বাচন আইনে পরিবর্তন আনা হয়েছে

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: স্থানীয় সরকার নির্বাচন তরান্বিত করার জন্য পৌর নির্বাচন আইনের পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন শেষে সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদের ক্ষেত্রেও একইভাবে আইন প্রবর্তন করা হবে।’

তাজুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে মেগা প্রকল্প বাস্তবায়ন করছেন। সব এলাকায় রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্রিজ-কালভার্ট ও শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে গ্রামকে শহরের সুযোগসুবিধা সৃষ্টির লক্ষ্যে কাজ করছেন।’

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ, এমপি ও সাবেক প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, এমপি আসম ফিরোজ, সংরক্ষিত এমপি কাজী কানিজ সুলতানা প্রমুখ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা