ছবি প্রতীকী
সারাদেশ

হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেলোয়ার হোসেন দিলু হত্যা মামলায় বাবুল মিয়া (৫৪) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও পাঁচজনকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে এ রায় দেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক আবু উবায়দা।

অপর দণ্ডপ্রাপ্তরা হলেন- দুলাল মিয়া, সৈয়দ খা, হাসান মিয়া, হানু মিয়া ও মোহাম্মদ আলী। বাকি ৪৬ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ১৪ ফেব্রুয়ারি বিকেলে পূর্ব বিরোধের জেরে স্থানীয় স্কুল মাঠে প্রতিপক্ষের লোকজন দা দিয়ে কুপিয়ে দেলোয়ার হোসেন দিলুকে আহত করেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এরপর সেখান থেকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। শারীরিক অবস্থার আরও অবনতি হলে রাজধানীতে নেয়া হয়। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দিলু মারা যান।

এ ঘটনায় ১৭ ফেব্রুয়ারি দেলোয়ার হোসেন দিলুর চাচা মনির মিয়া মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা