স্বাস্থ্য

খুলনা মেডিক্যালে আগুন: অতঙ্কে আহত ৫

খুলনা প্রতিনিধি

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর হুড়োহুড়ির মধ্যে নামতে গিয়ে অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন হাসপাতালের স্টাফ সাইদুর রহমান (৫০), সিনিয়র স্টাফ নার্স নওরিন, দিপালী ও শারমিন এবং ফায়ার সার্ভিসের সদস্য তৌহিদ। আহতদের মধ্যে দুই নার্সকে আইসিইউতে নেওয়া হয়েছে।

হাসপাতালের ওয়ার্ডবয় রেজাউল জানান, ধারণা করা হচ্ছে স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন ও ঘন ধোঁয়ায় অপারেশন থিয়েটার (ওটি) ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে কিছুই দেখা যাচ্ছিল না। পরে পোস্ট অপারেটিভ রুম থেকে গুরুতর রোগীদের পেছনের দরজা দিয়ে সরিয়ে নেওয়া হয় এবং আইসিইউর কিছু রোগীকেও স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় বেশ কয়েকজন নার্সকে উদ্ধার করা হয়। এ সময় দুজন নার্স অসুস্থ হয়ে পড়েন এবং তাদের বেসরকারি একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তিনতলা থেকে নামানোর সময় আরও একজন নার্স আহত হন। তবে কোনো রোগী আহত হননি বলে তিনি দাবি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ আহমেদ বলেন, ‘ভোর ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে বয়রা থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও সাতটি ইউনিট যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।’

তিনি আরও জানান, ভবনের সব গেট তালাবদ্ধ থাকায় ভেতরে প্রবেশে কিছুটা সমস্যা হয়। পরে তালা ভেঙে উদ্ধার কাজ চালানো হয় এবং বেলকনি থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়। রোগী ও স্বজনেরা জানান, ভোরের দিকে বেশির ভাগ মানুষ ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই দ্রুত নিরাপদ স্থানে নেমে আসেন। অনেক রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তারা অভিযোগ করেন, হাসপাতালের ওটিতে ২৪ ঘণ্টা অপারেশন চললেও এমন অগ্নিকাণ্ডের ঘটনা রহস্যজনক। সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা। মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. হোসেন আলী জানান, প্রাথমিকভাবে শর্টসার্কিট বা এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

হাসপাতালের নিরাপত্তাকর্মী আনসার কমান্ডার এসিপি মো. আরিফুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণের সময় গ্রিল কাটতে গিয়ে সেটি ভেঙে পড়ে দুজন স্টাফ নার্স ও ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত শর্টসার্কিট থেকে হয়েছে বলে ধারণা করা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ও প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. দিলীপ কুমার বলেন, ‘পুরোনো আইসিইউ ভবনের পাশের একটি কক্ষে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। সেখানে পুরোনো কাপড় ও কিছু সরঞ্জাম রাখা ছিল। আগুন ছড়িয়ে পড়ার পর কয়েকটি অক্সিজেন সিলিন্ডার ও পুরোনো এসি বিস্ফোরিত হয়। এতে দেয়ালের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং পুরো এলাকায় ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে।’

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা