ফাইল ছবি
সারাদেশ

মৌমাছির কামড়ে অর্ধশতাধিক আহত 

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে মৌমাছির কামড়ে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও নাপিত পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে নাপিত পাড়া গ্রামের নিজ বাড়িতে মারা যান ভবেশ ওরফে ভিমরল (৬২) নামে এক ব্যক্তি। দুপুরে তাকে বাড়ির পাশে শ্মশানে নিয়ে গেলে হঠাৎ একঝাক মৌমাছি আক্রমণ করে। এতে শেষকৃত্য কাজে অংশ নেয়া ৫০ জন আহত হন। এদের মধ্যে গুরুতর ১৫ জনকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।

দুওসুও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা