শিশু
সারাদেশ

শিশু ধর্ষণ ঘটনায় গ্রেফতার ১ 

নিজস্ব প্রতিনিধি, নাটোরঃ নাটোরের গুরুদাসপুরে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রবিউল করিম নামের একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নাজিরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর স্বজনরা জানায়, শিশুকে বিস্কুট কিনে দেওয়ার লোভ দেখিয়ে দোকানে যাওয়ার কথা বলে সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে প্রতিবেশী নজরুল ইসলামের বাড়ির ছাদে নিয়ে যায়। পরে সেখানে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে রবিউল। এ সময় শিশুটির চিৎকারে ধর্ষক পালিয়ে যায়। এরপরে প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গুরুদাসপুর থানার ওসি মো. আবদুল মতিন বলেন, সোমবার (৪ অক্টোবর) রাত ২টার সময় অভিযোগ পেয়েছি। ডাক্তার জানিয়েছে শিশুটির শরীরে ধর্ষণের আলামত রয়েছে।

অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে নাটোর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/ এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা