ছবি সংগৃহীত
সারাদেশ

তারপরও শিক্ষা মন্ত্রণালয় ঘুমায় কী করে

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রত্যক্ষ বিরোধিতা করেছেন মশিউর রহমান যাদু মিয়া। আর আজ যাদু মিয়ার নামে প্রতিষ্ঠিত এই কলেজ মাঠে আমি বক্তব্য দিচ্ছি, আমি লজ্জিত! আমি জানি না শিক্ষা মন্ত্রণালয় এই খবর জানে কি না? যদি কলেজ কর্তৃপক্ষ আবেদন করে থাকে, অবহিত করে থাকে, তারপরও তারা (শিক্ষা মন্ত্রণালয়) ঘুমায় কী করে? সেটা আমি বুঝতে পারি না।’

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে নীলফামারীর মশিউর রহমান কলেজ মাঠে নীলফামারী সদর ও সৈয়দপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘যাদু মিয়া মুক্তিযুদ্ধের সময়ে ভারতে গিয়ে মওলানা ভাসানী সাহেবকে বলেছিলেন, পাকিস্তান ভাঙা যাবে না, নতুন রাষ্ট্র করা যাবে না। মওলানা ভাসানী ছিলেন একজন তেজস্বী নেতা, জনগণের পক্ষের লোক ছিলেন; যাদু মিয়াকে ঘর থেকে ঘাড় ধরে বের করে দিয়েছিলেন তিনি। এরপর যাদু মিয়া ভারত থেকে পালিয়ে এসে পাকিস্তানের পক্ষে অবস্থান নেন।’

তিনি আরও বলেন, ‘এটা হতে পারে না। যারা মহান মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ বিরোধিতা করেছে, তাদের নামে প্রতিষ্ঠান থাকবে আর আমার সন্তান সেখানে পড়তে যাবে, এ হয় না। ডাবল স্ট্যান্ডার্ড হয় না। এক রাস্তায় থাকতে হবে।’

এদিকে নভেম্বরে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা