ছবি: সংগৃহীত
সারাদেশ

রান্নার সময় অগ্নিকাণ্ড, ৪ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের পাশে থাকা মুনতাজ আলীর বাড়িতে অগ্নিকাণ্ডে বসত বাড়ির তিনটি ঘর, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে গেছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মুনতাজ আলী ঢাকা শহরে অন্যের রিকশা ভাড়ায় চালান।

জানা গেছে, শুকনো পাতা দিয়ে ভাত রান্নার সময় অসাবধানতাবশত ঘরের বেড়ায় আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আগুনে আনুমানিক ৩ লাখ ২০ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেড় লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার

গার্মেন্টস শিল্পে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিক ও কর্...

রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের চালান

রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান পাবন...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা