ছবি: সংগৃহীত
সারাদেশ

অস্ত্র-মাদকসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার আদর্শ সদরের চান্দপুর এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদকসহ খোরশেদ আলম সুমন (৩৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২৭ সেপ্টেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার খোরশেদ আলম সুমন ওই গ্রামের মো. হাসান আলীর ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় খোরশেদ আলম সুমনের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। পরে তার দেয়া তথ্যমতে একটি বাগান বাড়িতে তল্লাশি করে ৩৩ বোতল বিয়ার, ৪৬ বোতল বিদেশি মদ, ৮৭ বোতল স্কাফ সিরাপ ও ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

কুমিল্লাস্থ র‌্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, মামলা দিয়ে তাকে কুমিল্লা কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। পরে বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ

সারা দেশের মতো টানা বর্ষণের প্রভাব পড়েছে নোয়াখালীতেও। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৫ ম...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

পালিয়ে যাওয়া হাসিনা কেরানীগঞ্জে আটক

মাদারীপুর সদর মডেল থানার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া নারী আসামি হাসিনা বেগমকে (৩৫...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা