ফাইল ফটো
সারাদেশ

৫ মিনিটে দুই ডোজ পুশ

সিলেট প্রতিনিধি: জেলার বিয়ানীবাজার উপজেলায় এক যুবককে ৫ মিনিটের মধ্যে করোনা টিকার দুই ডোজ দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জাহেদুল ইসলাম (৩৪) পরপর দুই ডোজ টিকা দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন। তিনি উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহর গ্রামের মৃত আবদুল মুক্তাদিরের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, ওই যুবককে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ভুক্তভোগী জাহেদুল ইসলাম বলেন, এক মাস আগে সিনোফার্মের করোনার প্রথম ডোজ গ্রহণ করি। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য ফোনে বার্তা আসে। শনিবার দুপুরে মাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করতে যাই। টিকা গ্রহণ শেষে শার্টের বোতাম লাগানোর সময় টিকাদান কর্মী আবার বসতে বলেন। এ সময় তিনি কোনও কথা না শুনেই একই হাতে আবার টিকা পুশ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, ওই ব্যক্তি টিকা গ্রহণের পর হাসপাতালে থাকা অবস্থায় কোন কিছু বলেননি। বিকেলে আমরা খবর পেয়েছি। এরপর একজন চিকিৎসককে তার বাড়িতে পাঠিয়ে খোঁজ নেওয়া হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছি। এখন পর্যন্ত তিনি সুস্থ।

তিনি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরনের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন টিকাদানকর্মীরা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা