ছবি: সংগৃহীত
সারাদেশ

উন্নত রাষ্ট্র গঠনে সুশিক্ষিত তরুণ সমাজ প্রয়োজন 

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘বর্তমান সরকার সদিচ্ছা ও দেশপ্রেম নিয়ে একটি উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে আমাদের প্রয়োজন সুশিক্ষিত তরুণ সমাজ। তাই প্রতিটি সন্তানকে পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। একজন শিক্ষার্থীকে সঠিকভাবে গড়ে তুলতে এবং মননশীলতার বিকাশে শিক্ষকের ভূমিকা অপরিসীম।’

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘একটি উন্নত সমাজ গঠনে প্রয়োজন সুশিক্ষিত ও উন্নত মানসিকতার মানুষ। এজন্য আমাদের সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে, যেন তারা একটি উন্নত সমাজ গঠন করতে পারে। কারণ সুশিক্ষায় শিক্ষিত মানুষ সুন্দর সমাজ গঠনের অন্যতম প্রধান নিয়ামক। এজন্য শিক্ষকদের শিক্ষার্থীদের সামনে একজন আদর্শ হিসেবে উপস্থাপিত হতে হবে, যাতে শিক্ষার্থীরা তাদের অনুসরণ করতে পারে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা