সারাদেশ

পদ্মার পানি কমলেও আতঙ্ক ভাঙনে

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর অংশে পদ্মার পানি কমা অব্যাহত রয়েছে। তবে পানি কমলেও দূর হচ্ছে না বন্যা কবলিতদের ভোগান্তি।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়।

এলাকাবাসীদের অভিযোগ, নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে থাকায় চলাচল, থাকা-খাওয়া, বিশুদ্ধ খাবার পানি ও গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দিলেও তা চাহিদার তুলনায় পর্যাপ্ত না।

জেলায় এখন পর্যন্ত প্রায় ১০ হাজারের বেশি পরিবারের ৪০ হাজারের মতো মানুষ পানিবন্দী রয়েছেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক জানান, ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছি এবং পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে। পর্যায়ক্রমে সব পানিবন্দী পরিবার ত্রাণ সহায়তা পাবেন।

পানি উন্নয়ন বোর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী ৩টি গেজ স্টেশন পয়েন্টেই কমেছে পদ্মার পানি। গোয়ালন্দের দৌলতদিয়ায় ১০ সেন্টিমিটার কমে ৬২ ও রাজবাড়ী সদরের মহেন্দ্রপুরে ১২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১৯ ও পাংশার সেনগ্রামে ৭ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা