সারাদেশ

সংরক্ষিত বনে হেলিকপ্টারে বীজ ছিটানো শুরু

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান: পার্বত্য জেলা বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী সংরক্ষিত বনে হেলিকপ্টারের সাহায্যে বীজ ছিটানোর কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে হেলিকপ্টারের মাধ্যমে বন দুটির বিস্তীর্ণ অঞ্চলে বিলুপ্ত গাছের বীজ ছিটানো হয়। সেনাবাহিনী ও বিমানবাহিনীর সহায়তায় বান্দরবান ও লামা বন বিভাগের উদ্যোগে এ কার্যক্রম চলছে।

ধাপে ধাপে বিলুপ্তপ্রায় গর্জন, চম্পা, চাপালিশ, জারুলসহ ৩০ প্রজাতির পাঁচ লাখ গাছের চারা লাগানো হবে এবং হেলিকপ্টার দিয়ে বীজ ছিটানো হবে বলে জানা গেছে। এতে গাছের সংখ্যা বৃদ্ধি এবং পরিবেশের উন্নয়ন হবে।

আলীকদম সেনা জোনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মেদ আব্দুল আউয়াল সরকার, বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়ছার প্রমুখ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা