সারাদেশ

বড়াইগ্রামে মামার হাতে ভাগ্নে খুন

নিজস্ব প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর): নাটোরের বড়াইগ্রামে আপন মামার হাতে ভাগ্নে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার শিকার ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৩৫)। আর অভিযুক্ত মামার নাম আব্দুল জলিল (৫০), অপর অভিযুক্ত ব্যক্তি মামাতো ভাই মিলন হোসেন (৪০)।

রোববার (২৯ আগস্ট) সকাল ৯ টার দিকে উপজেলার জোয়াড়ি খোর্দ্দ কাচুটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে। অভিযুক্ত আব্দুল জলিল একই গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে ও মিলন হোসেন সিরাজুল ইসলামের অপর মামা বিল্লাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের শিকার সিরাজুল ইসলাম একজন মাদকাসক্ত ব্যক্তি ছিলেন। রোববার সকাল ৯ টার দিকে সিরাজুল ইসলামের মা তার ভাই বিল্লাল হোসেনকে ভাগ্নের মাদক সেবনের বিষয়ে অভিযোগ করেন। এতে সিরাজুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল নিয়ে মামা বিল্লাল হোসেন ও আব্দুল জলিলের বাড়িতে হামলা চালান। পরে মামা ও মামাতো ভাই মিলে সিরাজুল ইসলামকে বেধড়ক পিটুনি দেন। এক পর্যায়ে সিরাজুল ইসলাম গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, এই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন। তাদের খুঁজে বের করতে পুলিশ তল্লাশি শুরু করেছে।

এছাড়া মৃতের মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজে/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা