সারাদেশ

রেললাইনে ঘুম, কাটা পড়লেন ২ জেলে

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে সবুর মোল্লা ও টমাস মোল্লা নামে দুই জেলের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার ডুমদিয়ার মোছড়া গ্রামের রেললাইনের উপর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সবুর মোল্লার বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার চালিতাতলায় এবং টমাসের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামে।

রাজবাড়ী রেল পুলিশের উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, শনিবার (২৮ আগস্ট) রাতে ওই রেললাইনের পাশে বিলে মাছ ধরতে যান সবুর মোল্লা ও টমাস মোল্লা। তারা বিলে বড়শি পেতে এসে রেললাইনের উপর ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পরে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে একটি ট্রেনের নিচে কাটা পড়েন তারা। এতে ঘটনাস্থলে মারা যান সবুর মোল্লা ও টমাস মোল্লা।

রোববার দুপুরে রেললাইনের উপর থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এরপর ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান উপ-পরিদর্শক।

সান নিউজ/জেআই/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা