সারাদেশ

সেলুনে বসিয়ে বডি মেসেজ করে খুন!

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: একটি সেলুনে দেলোয়ার হোসেন নামে এক যুবককে পা ও গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার পর ওই যুবকের রক্তাক্ত লাশ বস্তায় ভরে রাখা হয়েছিল। সেলুনের ভেতর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকায় ।

রোববার এ ঘটনায় দুপুরে ওই সেলুনের মালিক লক্ষণ চন্দ্র শীলকে গ্রেফতার করে কুমিল্লা পুলিশ ব্যুরো অব ইনভেস্টগেশন (পিবিআই)। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা পিবিআই পুলিশ সুপার মিজানুর রহমান।

কুমিল্লা পিবিআই জানান, ৩০ ঘণ্টার মধ্যে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে হত্যাকারীকে গ্রেফতার করা হয়।

কুমিল্লার পিবিআই পুলিশ সুপার মিজানুর রহমান জানান, দেলোয়ারের কাছে পাওনা ৩ লাখ টাকা নিয়ে বেশকিছু দিন ধরেই দ্বন্দ্ব চলছিলো তাদের মধ্যে। লক্ষণের বক্তব্য অনুযায়ী পাওনা টাকা না দিয়ে উল্টো হুমকি ধমকি দেওয়ার জেরেই দেলোয়ারকে ফোনে ডেকে এনে দোকানে বসিয়ে বডি ম্যাসেজ শেষে পরিকল্পনা অনুযায়ী নৃশংসভাবে হত্যা করে।

এরপর লাশ বস্তায় ভরে ভোরে দোকানের বাইরে দিয়ে তালা লাগিয়ে আমতলি তার নিজের বাড়ির উঠানে মাটির নিচে গর্ত করে নিহত দেলোয়ারের ব্যবহৃত মোবাইল ফোন দুটি লুকিয়ে রাখে। এরপর গোসল শেষে স্ত্রীর কাছ থেকে ১ হাজার টাকা নিয়ে সকাল ৭টায় চাঁদপুর চলে যায়। চাঁদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদন্ড

নোয়াখালীর চাটখিল উপজেলায় আসমা আক্তার (৫) নামে এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে...

২৫ বছরেও সংস্কার হয়নি গোসাইবাড়ি সড়কের

প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে স্বীকৃত হলেও মুন্সীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের...

ঝালকাঠির নতুন পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা