সারাদেশ

‘টিকা পুশ করিনি, শুধু ছবি তুলেছি’

নিজস্ব প্রতিনিধি, সাভার: প্রশিক্ষণ ছাড়াই এক ব্যক্তিকে টিকা দিয়ে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেছেন বলে অভিযোগ উঠেছে ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির বিরুদ্ধে। তবে মেয়র তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমি কাউকে টিকা পুশ করিনি, শুধু ছবি তুলেছি।

শনিবার (০৭ আগস্ট) সকালে ধামরাই পৌরসভা ভবনের টিকাকেন্দ্রে এ ঘটনা ঘটে। টিকা দেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় শুরু হয়েছে সমালোচনা।

ভাইরাল সে ছবিতে দেখা যায়, মেয়র গোলাম কবির মাস্ক থুতনিতে রেখে সিরিঞ্জে টিকা নেন। পরে এক ব্যক্তির ডান হাতে টিকা দিচ্ছেন। এ সময় তার পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর রিফাত আরাসহ ১০-১৫ জন দাঁড়িয়ে ছিলেন।

চিকিৎসকরা জানান, স্পর্শকাতর এসব বিষয় প্রশিক্ষণ ছাড়া কখনো কারও করা উচিত নয়। এসব স্বাস্থ্যকর্মীদের কাজ অন্য কারো না করাই ভাল।

এ বিষয়ে মেয়র গোলাম কবীর দাবি করে বলেন, ‘আমি কাউকে টিকা পুশ করিনি। ছবি তুলেছি মাত্র। আর এই ছবি সাংবাদিকদের অনুরোধেই তোলা হয়েছে। সেখানে ইউএনও, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা