সারাদেশ

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ী থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (০৬ আগস্ট) সারাদিন মহাসড়কে যানজট সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে সাথে যানজটের তীব্রতা আরও বাড়তে থাকে। এদিকে বিধিনিষেধ উপেক্ষা করে মহাসড়কে চলাচল করছে যাত্রীবাহী বাস। যানজটে দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।

ঢাকা থেকে দিনাজপুরগামী বাস চালক ইকবাল হোসেন জানান, এক ঘন্টা ধরে একই জায়গায় যানজটে আটকে আছি। বাসের মালিক বাস চালাতে বলেছেন, তাই বাস নিয়ে সড়কে নেমেছি। আর বাস না চালালে পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, ভোরে হাটিকুমরুল গোলচত্বর ও নলকায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরাতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ করা হচ্ছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা